• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। অটোরিকশার যাত্রী নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ দুর্ঘটনার ফলে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ