• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার ৪ বারে এনবিআরের একযোগে অভিযান জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানের দুই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী গুলশানের নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর তিন মাসের মধ্যেই সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও লাগেজ ব্যবস্থাপনা পরিদর্শনে মন্ত্রী সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, আশ্বস্ত করলেন রাশেদ খাঁন ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন তারেক রহমান ও জুবাইদা

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ফের বড় ধরনের হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সৌদি গেজেটের তথ্যমতে, শুক্রবার আসিরের আকাশসীমায় হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি অনুযায়ী, আকাশেই এগুলোকে সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক এশীয় নাগরিক আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া ধ্বংসাবশেষ পড়ার ফলে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং বেশ কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, শুক্রবার আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে আলাদাভাবে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি মিলিশিয়া। সৌদির প্রতিরক্ষা বাহিনী সেগুলোও শনাক্ত করে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। এর পাশাপাশি নাজরান এলাকায় একটি শত্রু প্রজেক্টাইল গিয়ে আঘাত হানে স্থানীয় একটি স্কুলে, যার ফলে স্কুল ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় সিভিল ডিফেন্সের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ