• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার ৪ বারে এনবিআরের একযোগে অভিযান জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানের দুই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী গুলশানের নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর তিন মাসের মধ্যেই সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও লাগেজ ব্যবস্থাপনা পরিদর্শনে মন্ত্রী সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, আশ্বস্ত করলেন রাশেদ খাঁন ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন তারেক রহমান ও জুবাইদা

রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার ৪ বারে এনবিআরের একযোগে অভিযান

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস ব্যবহার, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের অভিযোগে ঢাকার চারটি বারে শনিবার (৩ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির জনসংযোগ দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। অভিযানে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। উল্লেখ্য, ফু ওয়াং বোওলিং-এর মালিক ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম। শনিবার (৩ অক্টোবর) এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এর পরিপ্রেক্ষিতে সমন্বিতভাবে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এনবিআর নিশ্চিত হয়েছে যে, ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অবৈধ কারবার চলছে। এই অনিয়ম অনুসন্ধানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি বিশেষ দল গঠন করেছে। অভিযানে সিআইআইডি ছাড়াও আয়কর গোয়েন্দা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং ঢাকা (উত্তর) ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা যুক্ত রয়েছেন।

অভিযান চলাকালে কর্মকর্তারা সরেজমিনে নথিপত্র যাচাই, তল্লাশি ও প্রতিষ্ঠানের মজুত থাকা পণ্যের বৈধতা পরীক্ষা করছেন। আমদানি দলিল ও ক্রয়সংক্রান্ত কাগজপত্রের সঙ্গে বর্তমান মজুতের গরমিল বা রাজস্ব ফাঁকির প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এর আগে থেকেই সিআইআইডি সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর কার্যক্রম নজরদারিতে রেখেছিল। প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অবৈধ ওয়্যারহাউসে বিপুল পরিমাণ অ্যালকোহল মজুত পাওয়ার পর চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। শুল্কমুক্ত পণ্য চোরাই পথে বাজারে ছাড়ার অভিযোগ নিয়ে গত কয়েক মাস ধরেই অনুসন্ধান চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান মুক্তাদিরের সরব উপস্থিতি এবং মিরপুরে তার নিজস্ব স্টুডিওতে হামলার ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সালমান ওই হামলার ঘটনায় প্রভাবশালী মহলকে দায়ী করেছিলেন। এ ঘটনার প্রেক্ষাপটে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য ও যাবতীয় লেনদেনের বিস্তারিত বিবরণ তলব করেছে। এদিকে সম্প্রতি ঢাকার মিরপুরে ইসিবি নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় নিজের স্টুডিওতে হামলার ঘটনায় সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। এতে তিনি ওই ঘটনার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ