
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য ছুটির এই সময়সূচিতে পরিবর্তন হতে পারে। তবে বর্তমানে ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা এই দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের নির্ধারিত ছুটি রয়েছে। এই নির্ধারিত ছুটির বাইরেও শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটির সুবিধা পাচ্ছেন