• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার বিষয়ে ইতোমধ্যেই সম্মতি জানিয়েছেন।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণে সাড়া দিয়ে রাষ্ট্রপতি সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।

সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া বিশ্বের বিভিন্ন বিদ্যাপীঠের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, বরং এটি দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সারিতে নিয়ে যাওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ