• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল

আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান ও কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৪ অক্টোবর) একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। বিপরীতে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে। এজাহারে অভিযোগ করা হয়, ওই সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামান বাগবিতণ্ডায় লিপ্ত হন এবং তাকে হুমকি দেন। এছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে বাধা দিলে তিনি এক নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অসদাচরণ করেন। একইসঙ্গে তিনি জমজমের পানির বোতল ছুড়ে মারেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন বলে উল্লেখ রয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং শনিবার থেকে তার একদিনের রিমান্ড কার্যকর করা হয়। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক এই আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ