• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। যাত্রাপথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। দলীয় নেতা-কর্মীদের যেকোনো উসকানিতে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে এসব পণ্য। তিনি বলেন, একের পর এক তেল-গ্যাসসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ায় এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বিরোধী দলের নেতাদের ওপর হামলা ও নিপীড়নের কঠোর সমালোচনা করেন। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সরকারদলীয় ক্যাডারদের হামলার অভিযোগ তোলেন। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ দলীয় ঐক্য তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ