• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

“মুজিব বর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো” লালমোহনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন/ দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬১ পঠিত
আপডেট: রবিবার, ৪ এপ্রিল, ২০২১

লালমোহন প্রতিনিধি।। মুজিব বর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো এই শ্লোগানে ভোলার লালমোহনে জাটকা সংরক্ষণ সপ্তাহ (৪-১০ এপ্রিল) ২০২১ উদযাপন করা হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদের সামনে থেকে এক র্যা লী বের করা করা হয়। র্যা লী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রহুল কুদ্দুস, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্যে বক্তারা বলেন ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ। এটা সরকারী ভাবে নির্ধারন করা হয়েছে। তাই এই সময় কোন রকম জাটকা ধরা যাবে না। জাটকা থেকেই ইলিশ মাছ হয়। সারা পৃথিবীতে ইলিশ সম্পদ ১ম স্থান অধিকার অর্জন করেছে। তাই সকলকে ইলিশ সম্পদকে বাচিঁয়ে রাখতে এই সময়ে জাটকা ধরা, বিক্রি, মজুদ আইননত নিষিদ্ব। এই এক সপ্তাহে জেলেদের জাল উপরে থাকবে এবং শুধু নৌকাগুলো খালের মধ্যে থাকবে। মহামারী করোনার কারনে এবছর সীমিত ভাবে কর্মসূচি পালন করা হচ্ছে।
আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরনবীসহ উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ