• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

লালমোহনে ক্যান্সার আক্রান্ত ছাত্রের চিকিৎসা সহায়তায় করেন নিউইয়র্ক প্রবাসী সংগঠন।।দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৬ পঠিত
আপডেট: রবিবার, ৪ এপ্রিল, ২০২১

লালমোহন প্রতিনিধি ।।ভোলার লালমোহনে ব্লাড ক্যান্সার আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়েমের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে নিউইয়র্ক প্রবাসী ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের একটি সংগঠন। রবিবার (৪ এপ্রিল) দুপুরে লালমোহন প্রেসক্লাবে ক্যান্সার আক্রান্ত সায়েমের পিতার নিকট আড়াই লাখ টাকার এ অর্থ সহায়তা তুলে দেয় সংগঠনটি। পরে সংগঠনের নেতৃবৃন্দ লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্য পেশকার হাওলা গ্রামের ওই স্কুল ছাত্রকে দেখতে তার বাড়িতে যান। শিশু সায়েমের বাবা ফারুক সাধারণ শ্রমিকের কাজ করে সংসার চালায়। সায়েমের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না হওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সায়েমের চিকিৎসা সহায়তার জন্য ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের এই সংগঠনের সাথে সমন্বয় করেন লালমোহনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ’। তাদের উদ্যোগে এর আগে সায়েমের চিকিৎসার জন্য আরো নগদ অর্থ সহায়তা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের সংগঠন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশ অব ইউএস ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ্য পরিবার ও অসুস্থ রোগীদের সহায়তা করে আসছে। তারাই ধারাবাহিকতায় লালমোহনের স্কুল ছাত্র সায়েমকেও সহযোগিতা করলো সংগঠনটি। এ সময় বক্তারা সমাজের বৃত্তবানদেরকেও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সংগঠনের সাধারণ সম্পাদক নিউইয়র্ক প্রবাসী আবদুর রহমান জুয়েল, সদস্য আফতাব উদ্দিন, অহিদ পাটোয়ারি, সমাজসেবক জামাল উদ্দিন বাহার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক জসিম জনি, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, নবজাগরণ সংস্থার কর্মীবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ