• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,,

করোনা দুর্যোগে জীবন ও জীবিকার সুরক্ষায় শেখ হাসিনা সরকার সচেষ্ট হুইপ ইকবালুর রহিম এমপি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৫ পঠিত
আপডেট: রবিবার, ১১ এপ্রিল, ২০২১

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর \ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন,
বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে। করোনা ভাইরাস জনিত কারণে
বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হলে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং অনাবাদি
জমি চাষাবাদের উপযোগী করে উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে
কৃষি উৎপাদন অব্যাহত এবং বৃদ্ধি করতে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির
যান্ত্রিকীকরণ, বাজারজাতকরণ ও বিপণনে গুরুত্ব দিয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। শেখ
হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। এমনকি বিদেশেও চাল রপ্তানি করছে।
খাদ্য চাহিদা পুরন করে বর্তমানে সরকার পুষ্টি সমঋদ্ধ নানা রকম শাক-সবজি ফলমুলের
উৎপাদন বৃদ্ধির জন্য গবেষনা ও কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায়
করোনাকালীন সময়ে কোন মানুষ যদি কর্মহীন হয়ে পড়ে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য
সহায়তা দিতে শেখ হাসিনা সরকার প্রস্তুত রয়েছে। করোনা এই মুহুর্তে মানুষের জীবনের
পাশাপাশি জীবিকার সুরক্ষায় সরকার সচেষ্ট । ১১ এপ্রিল রোববার দিনাজপুর সদর উপজেলা
পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প ও দিনাজপুর উপজেলা
প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উন্নয়ন সহায়তা (ভর্তুকি)
কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরন ও বিনামুল্যে বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। দিনাজপুর সদর
উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য
রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান
রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম
খালেকুজ্জামান রাজু, সদর অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ