Array দিনাজপুর কাহারোলের রসুলপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের বিভাজনে অনিয়ম/দৈনিক ক্রাইম বাংলা। দিনাজপুর কাহারোলের রসুলপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের বিভাজনে অনিয়ম/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

দিনাজপুর কাহারোলের রসুলপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের বিভাজনে অনিয়ম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

মোঃনূর ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার
২নং রসুলপুর ইউ’পিতে ৯টি ওয়ার্ডের জনসংখ্যা হারে ২০২১-২২ সালের
ভিজিডি কার্ডে সঠিক বিভাজন না করে অনিয়মের মাধ্যমে তালিকা চুড়ান্ত
করেছে বলে ৪নং ওয়ার্ডের সদস্য সারদা কান্ত রায় জানান। গত ২৫/০৩/২১ইং
তারিখের দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সঠিক তালিকা বিভাজনের জন্য
একটি আবেদন করেছেন। আবেদন পত্র সূত্রে জানা যায়, ২নং রসুলপুর ইউনিয়নে
৩৮০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। ভিজিডি কার্ড বন্টনের জন্য প্রতিটি
ওয়ার্ডে জনসংখ্যা হারে উপকারভোগী নির্বাচন করে এই কার্ড বরাদ্দ দেওয়ার
কথা থাকলেও তা দেওয়া হয়নি। ৪নং ওয়ার্ডে রসুলপুর গ্রামে ৪০-৫০টি নৃ-
গোষ্ঠী পরিবার রয়েছে। কিন্তু ঐ সকল নৃ-গোষ্ঠী পরিবারকে ভিজিডি কার্ড
দেওয়া হয়নি মর্মে অভিযোগ উঠেছে। ভিজিডি কর্মসূচীর নীতিমালা
অনুযায়ী দুস্থ্য পরিবারের মহিলাগন অনলাইনে আবেদন করবেন। অনলাইনে
আবেদনকারী মহিলাগন প্রতিটি ওয়ার্ডে একটি নির্ধারিত যাচাই-বাছাই
কমিটি রয়েছে। কমিটিদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য, সহকারী শিক্ষক,
সংশ্লিষ্ট ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও একজন এনজিও
প্রতিনিধি ভিজিডি কার্ড যাচাই বাছাই করে তালিকা চুড়ান্ত করবেন।
কিন্তু ২নং রসুলপুর ইউনিয়নে তা করা হয়নি। ইতোমধ্যে ৪নং ওয়ার্ডে ৩৩টি
কার্ড প্রদান করা হয়েছে। নৃ-গোষ্ঠী পরিবার গুলি অনেকেই অসহায় ও দুস্থ্য
হওয়ার পরেও তারা ভিজিডি কার্ড পাননি এমনটাই অভিযোগ তাদের। ইউ’পি
সদস্য সারদা কান্ত রায় বলেন, প্রতিটি ওয়ার্ডে জনসংখ্যার ভিত্তিতে ভিজিডি
কার্ডের চুড়ান্ত তালিকা করার জন্য চেয়ারম্যানকে অনেক বার বলা হলেও তিনি তা
আমলে নেননি। এ ব্যাপারে গতকাল ইউ’পি চেয়ারম্যান সঞ্চয় কুমার মিত্র এর
সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন সকলের সিদ্ধান্ত অনুযায়ী ও সকল
বিধি বিধান মেনে ভিজিডি তালিকা চুড়ান্ত করা হয়েছে। আমি একাই এই
তালিকা করিনি। সংশ্লিষ্ট সদস্যগনের সমন্বয়ে চুড়ান্ত তালিকা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ