• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার পটুয়াখালীর মহিপুর থানায়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৯ পঠিত
আপডেট: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানের প্রতারণার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিপিনপুর গ্রামের রশিদ তালুকদারের ছেলে এলাকার চিহ্নিত প্রতারক লিপটন গ্রেপ্তার।

সোমবার রাত ৩ টায় মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার মামার বাড়ি লতিফপুর থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে যানাযায় আসামি লিপটন এলাকার একজন চিহ্নিত প্রতারক। তিনি প্রতারণার মাধ্যমে এলাকার অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বাহিরে পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

আরো জানাযায় ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের সুযোগ নিয়ে মহিপুর ইউনিয়নে প্রতিবন্ধী সংগঠন করে সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন গ্রেপ্তারকৃত আসামি কে আজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ