• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ভোলার লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪২৪ পঠিত
আপডেট: সোমবার, ৩ মে, ২০২১

মোঃ নজরুল ইসলাম।।আজ ৩ মে, ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’পালন করা হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে সকাল ১০.০০ ঘটিকায় লালমোহন প্রেসক্লাব থেকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে লালমোহন প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন বাংলাদেশের গণমাধ্যম এখন আগের তুলনায় অনেক স্বাধীন ভাবে কাজ করছে। কেউ হস্তক্ষেপ করছে না। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের কর্মীদের উন্নয়নে সরকার মহামারী করোনা কালীন সময়ে বিভিন্ন প্রনোদনা দিয়েছেন।
তিনি আরও বলেন সাংবাদিকদেরকে তাদের নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদের সত্য মিথ্যা যাচাই করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যসহ সংবাদ পরিবেশন করা উচিত। ইদানিং কালে হলুদ সাংবাদিকতা বেড়ে গেছে। হলুদ সাংবাদিকতা প্রকৃত সাংবাদিকদের পরিহার করতে হবে।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
এসময় লালমোহন উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ