• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

চিকিৎসকগন একটি স্বাস্থ্য সেবার প্রদায়ক লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৬৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ মে, ২০২১

মোঃ নজরুল ইসলাম।।
লালমোহন পৌরসভা কতৃক আয়োজিত আজ ৪ এপ্রিল ২০২১ ইং মঙ্গলবার সকালে লালমোহন হাসপাতালের হলরুমে ডায়রিয়ার স্যালাইন বিতরন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। এই সময় তিনি বলেন -তীব্র গরমে লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং আইভি স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গরীব অসহায় রোগীরা সংকটে পরেছিল। এবং অনেক গরীব অসহায় ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তাদের কথা চিন্তা করে তাদের জন্য ৫০০ ব্যাগ আইভি স্যালাইন বিতরণ করি। পর্যায়ক্রমে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন হাসপাতালে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছর স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

এই সময় তিনি আর ও বলেন ডাক্তারগন একটি স্বাস্থ্য সেবার প্রদায়ক তাই এই এলাকার অধিকাংশ মানুষই গরীব। তাই আপনারা আন্তরিকতার সহিত গবীর অসহায় মানুষদেরকে চিকিৎসা ও বিনামূল্যের ঔষধ প্রদান করবেন। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করে ডাক্তারগন। এজন্য তিনি সকল ডাক্তারদেরকে ধন্যবাদ জানান।

আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, লালমোহন হাসপাতালের আরএমও ডাঃ মহসিন খানসহ অনান্য কর্মরত ডাক্তার, নার্সসহ লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ