• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে ট্রাম্প-পেজেশকিয়ান বৈঠকের সম্ভাবনা জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

নারী মাদক বিক্রেতা আটক করেছে বিজিবি সদস্যরা।

রিপোর্টার: / ৪৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২০

 ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি 
 বেনাপোল সীমান্ত থেকে ২২ ভারতীয় ফেনসিডিল সহ শাহিনুর (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৮ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া মোড় এমপি মার্কেট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন।
আটক শাহিনুর বড়আঁচড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া মোড় এমপি মার্কেটে মাদক বেচাকেনা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে শাহিনুর নামে এক নারী মাদক বিক্রেতাকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়।
নায়েক সুবেদার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, করোনাকে পুঁজি করে মাদকের দাম বেশি হওয়ায় এমপি মার্কেট এলাকায় ওই নারী ফেনসিডিলের কারবার গড়ে তুলেছে। তাদের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন যাবত সে এ কারবার করে যাচ্ছে। পুলিশ ও বিজিবি সদস্যরা করোনায় ব্যস্ত সময় পার করায়, তিনি ধরা ছোঁয়ার বাইরে থেকে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ