• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

লালমোহনের ইশাদ ভোলা সমিতি ঢাকা কর্তৃক মেডিকেলে ভর্তি সহায়তা পেল /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: সোমবার, ২৪ মে, ২০২১

লালমোহন প্রতিনিধি।। দারিদ্রতা জয় করে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ভোলার লালমোহনের ছেলে ইশাদকে মেডিকেলে ভর্তি সংক্রান্ত সহায়তা প্রদান করা হয়েছে। ভোলা সমিতি ঢাকা কর্তৃক ২৩ মে ২০২১ ইং রবিবার রাত ৯টায় লালমোহন প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে এ সহায়তা প্রদান করা হয়।
ভোলা সমিতি ঢাকার শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় ভোলা সমিতি ঢাকার ফেসবুক এডমিন আরিফুর রহমান রাহাত, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, শহিদুল ইসলাম সৌখিন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক জসিম জনি সহ ভোলা সমিতি ঢাকার সদস্যরা আনুষ্ঠানিক ভাবে কৃতি ছাত্র ইশাদের হাতে মেডিকেলে ভর্তির জন্য নগদ ১৮৭০০ টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি ও লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, দৈনিক ইনকিলাবের ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাকছুদ উল্লাহ, সদস্য জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ। ভোলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জনাব মোঃ সহিদুল হক মুকুল,সমিতির সহ-সভাপতি এবিএম মামুন অর রশিদ ও যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক টেলিফোনে অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে ইশাদের বাবা ইকবাল হোসেন ভোলা সমিতি ঢাকার প্রতিনিধিদের প্রতি আর্থিক অনুদান প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ইশাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে নেয়ার জন্য সকলের দোয়া চাচ্ছি যাতে সে একজন ভালোমানের ডাক্তার হয়ে বের হয়ে আসতে পারে।
উল্লেখ্য এ বছর বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজে এমবিবিএসে ভর্তির সুযোগ পেয়েছে ইশাদ। তার রোল নং ১২০৫০৯৫, সে লালমোহন পৌরসভার নয়ানি গ্রামের স্থায়ী বাসিন্ধা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ