• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

ভোলার লালমোহন উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: শনিবার, ২৯ মে, ২০২১

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলা কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রিয় নিবন্ধনভূক্ত সংগঠন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর অনুমোদনক্রমে শুক্রবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে এই কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের প্রধানদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচন করা হয়েছে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন। যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন লালমোহন চিলড্রেন আর্ট স্কুলের পরিচালক মোঃ জসিম জনি ও বাদশামিয়া একাডেমির প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন। সদস্য সচিব মনোনিত হয়েছেন লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ আজিম উদ্দিন খান।
লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডাঃ আবদুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল খায়ের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীণলীফ স্কুলের পরিচালক মাহমুদ হাসান লিটন, ধলীগৌরনগর কলেজিয়েট স্কুলের পরিচালক মাহাবুবুর রহমান, ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মোঃ ইউনুস মিয়া, ডাস এডুকেয়ার একাডেমির পরিচালক মোঃ মাহাবুব আলম, উদয়ন একাডেমির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম,মোতাছিম বিল্লাহ একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ, চতলা সানমুন একাডেমির পরিচালক আবু সুফিয়ান জসিম, দেবীরচর মডেল একাডেমির প্রতিনিধি মোঃ মাইনুদ্দিন, মুসলিম বাজার মডেল একাডেমির পরিচালক আনোয়ার হোসেন জমাদার,লর্ডহাডিঞ্জ বিদ্যানিকেতন এর প্রতিনিধি মামুনুর রশিদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় খুব শীঘ্রই উপজেলার সকল কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের তালিকা প্রস্তুত করে আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া সভায় আগামী ১৩ জুন সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল রাখার জোর দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ