• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ভাটার বিষাক্ত ধোয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন/দৈনিক বাংলা।

রিপোর্টার: / ৪১০ পঠিত
আপডেট: সোমবার, ৩১ মে, ২০২১

মোঃনূর ইসলাম নয়ন , দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর উপজেলার
হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামে গতকাল সোমবার ইটভাটার
বিষাক্ত ধোয়ায় ফসলের ক্ষতি হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত
কৃষকরা ।
মানববন্ধন চলাকালে জুনের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ না দেওয়া
হলে, বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন সংগ্রাম পরিষদের আহবায়ক
আজিজুর রহমান। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পার্বতীপুর উপজেলার
হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি ভাটারমোড় নামক এলাকায় ঘণ্টাব্যাপী
মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর
রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড
কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন
নান্নু, দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার আলী সরকার, দিনাজপুর
শাখা বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির সভাপতি আখতার আজিজ,
সাংগঠনিক সম্পাদক ও ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম
পরিষদের উপদেষ্টা সঞ্জিত প্রসাদ জিতু, নীলফামারী শাখা বাংলাদেশ কৃষক খেত
মজুর সমিতির নেতা শফিকুল আলম, ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক
সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ রানা, সংগ্রাম পরিষদের সদস্য
ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, সংগ্রাম পরিষদের সদস্য ফাত্তানুর, এরশাদ, নাজমা
বেগম, আফরাজুল রহমান আপন, মনিরুজ্জামান মনির প্রমুখ।
বক্তরা বলেন, এক ইউনিয়নে ১৯ ইটভাটার কারণে ৩০০ একর জমির আম ও ধানসহ ৩০
প্রকার ফসল নষ্ট হয়ে গেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা
রবাবর গত ২৩ মে ৩০০ কৃষকের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়। কিন্তু প্রশাসন
শুধুই আশ্বাস-ই দিয়েছেন। কোন প্রকার ব্যবস্থাগ্রহণ করেন’নি।
তারা আরো বলেন, এই ইটভাটার কারণে দিনদিন কৃষকরা নিঃস্ব হয়ে আসছে।
ইটভাটার বিষাক্ত ধোয়ার কারণে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতিসহ শারীরিক সমস্যা
দেখা দিচ্ছে। আমাগীতে যেনো এধরণের সমস্যার মুখে না পড়তে হয়, সেজন্য
সরকারের কাছে অবৈধ ইটভাটাগুলো বন্ধের জন্য দাবি জানাচ্ছি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিদ কায়সার রিয়াদ বলেন,
প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

মোবাইল ঃ ০১৭৭২৮৪৯১৬৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ