• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ওয়ারীতে লেগুনা উল্টে চালকের স্ত্রীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৪ পঠিত
আপডেট: বুধবার, ১৬ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ স্বামী লেগুনার চালকের আসনে। স্ত্রী সুমাইয়া আক্তার (১৯) তার পাশের সিটেই বসা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা উল্টে নিহত হন সুমাইয়া।বুধবার (১৬ জুন) দুপুর দেড়টায় রাজধানীর ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকার হট কেক গলিতে এ ঘটনাটি ঘটে।যশোরের দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া। স্বামী শাকিলের সাথে গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।নিহতের স্বামী লেগুনাচালক শাকিল বলেন, ২০২০ সালে ৪ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। দুপুরে তার স্ত্রী বাসা থেকে স্বামীর কাছে জুরাইন যান টাকা আনতে। পর্যাপ্ত টাকা না থাকায় লেগুনায় স্ত্রী ও ৮ জন যাত্রীসহ গুলিস্তান উদ্দেশ্যে রওনা হন। তিনি ভেবেছিলেন গুলিস্তান গেলে কিছু টাকা হলে স্ত্রীকে দিয়ে দিবেন। কিন্তু তা আর হলো না। গুলিস্তান যাওয়ার আগেই জয়কালী মন্দির এলাকায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবিভাজকে লেগে উল্টে যায়

এতে স্ত্রী লেগুনার নিচে চাপা পরে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সালাউদ্দিন হাসপাতাল, সেখান থেকে দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার হোসেন বলেন, এ ঘটনায় লেগুনার অন্য যাত্রীরা  সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, মৃতদেহটি  ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ