• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় বিদেশি চাইনিজ কুড়ালসহ তিন যুবক গ্রেপ্তার.দৈনিক ক্রাইম বাংলা!

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

কলাপাড়া .পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতু সংলগ্ন সড়কে মোটরসাইকেল ধাওয়া করে ইটালিয়ান চাইনিজ কুড়ালসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার মাইনুল(১৯), রবিউল(১৮) ও নাজমুলকে(২০) বৃহস্পতিবার দুপুরে দস্যুতার মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত দুইটায় শেখ জামাল সেতুতে দায়িত্বরত টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রাত দুইটার দিকে একটি মোটরসাইকেল যোগে তিন যুবক কুয়াকাটা যাচ্ছিল। এ সময় টহল পুলিশ তাদের থামাতে বললে পুলিশকে ফাঁকি দিয়ে তারা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক টহল পুলিশদল দীর্ঘপথ ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের সাথে থাকা একটি দারাজ কোস্পানীর ইটালিয়ান চাইনিজ কুড়াল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বাড়ি বরগুনার আমতলী পৌর শহরে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সড়কে দস্যুতার জন্য বের হয়েছিলো বলে পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ