• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ভোজ্যতেলের দাম আপাতত কমছে না: বাণিজ্যমন্ত্রী। দৈনিক ক্রাইম বাংলা!

রিপোর্টার: / ৩৫৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
ভোজ্যতেলের দাম আপাতত কমছে না বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে না কমলে দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রংপুর নগরীতে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাজারের অবস্থা জানতে প্রতি সপ্তাহে গ্লোবাল মার্কেট ও বিশ্ববাজার মনিটরিং করা হয়। বিশ্ববাজারে দাম না কমলে ভোজ্যতেলের দাম কমানো কঠিন হবে বলে জানান মন্ত্রী। তাছাড়া করোনাকালে জাহাজের ভাড়াও বেড়ে গেছে। যার ফলে তেল আমদানিতেও একটা প্রভাব পড়ছে।

গত ২৯ মে শনিবার থেকে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি শুরু হয়। দাম বাড়িয়ে গেল ২৭ মে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

মে মাসের মাঝামাঝিতেও তেলের দাম বাড়িয়ে ১৪৪ টাকা লিটার নির্ধারণ করা হয়। এ নিয়ে গত পাঁচ মাসে মোট পাঁচ দফায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা (৩৩ শতাংশ) বেড়েছে। ওই সময় প্রতি লিটার তেল ১১৫ টাকায় বিক্রি হতো।

এমন সময় তেলের দাম বাড়ানো হলো যখন মানুষ মহামারির মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে।

নতুন মূল্যতালিকা অনুসারে, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৬৮৫ টাকা থেকে ৪৩ টাকা বাড়িয়ে এখন ৭২৮ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২৯ টাকায়। যা আগে ১২২ টাকা লিটারে বিক্রি হতো। তবে, খোলা পাম অয়েলের দাম ১১৩ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা লিটার করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১১৫ টাকায় এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি হতো। এর আগের মাসে লিটার প্রতি তেলের দাম আরও ১০ থেকে ১৫ টাকা কম ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ