• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ডিপাইকে বার্সেলোনায় পাওয়াটা হবে দারুণ: কুমান।

রিপোর্টার: / ৩৯৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

কিছুদিন আগে নিজেই জানিয়েছেন বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন। এবার কোচ রোনাল্ড কুমানও জানালেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের কাম্প নউয়ে যোগ দেওয়ার বিষয়টি। দুপক্ষের মধ্যে লিখিত চুক্তি না হলেও স্বদেশি খেলোয়াড়কে ২০২১-২২ মৌসুমে কাতালান ক্লাবটিতে দেখার ব্যাপারে আশাবাদী কুমান। গত দলবদল থেকেই ডিপাইকে দলে চাচ্ছিলেন কুমান। সব ঠিক থাকলে এবার জাতীয় দলের সাবেক শিষ্যের সাথে আবার কাজ করার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। নেদারল্যান্ডসে বাবার প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে ৫৮ বছর বয়সী কোচ ডিপাইয়ের বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন। মেমফিস তার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছে, যেটা আমি নিশ্চিত করতে পারি। আমি যতদূর জানি এটা (মেমফিসের বার্সেলোনা চুক্তি) হওয়ার পথে। যদিও এখন সে লিখিত চুক্তি করেনি, তবে এটা কাছাকাছি। আমি তাকে জানুয়ারিতে দলে ভেড়াতে চেয়েছিলাম, এখন সে আসলে দারুণ হবে। এর আগে গত বুধবার সংবাদ সম্মেলনে ডিপাই নিজেই নিশ্চিত করেন তার বার্সেলোনায় যোগ দিতে যাওয়ার বিষয়টি। সবাই জানে, বার্সেলোনার সঙ্গে আমার অনেক দিন ধরে যোগাযোগ চলছে। আমি রোনাল্ড কুমানের দলের হয়ে খেলতে চাই। এখন অপেক্ষার পালা, তবে শিগগিরই এ বিষয়ে খবর আসবে কুমান কথা বলেছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার ভেইনালডামকে নিয়েও। বার্সেলোনার সাথে মৌখিক সম্মতি হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে পিএসজিতে যোগ দেন এই ডাচ তারকা। আমি গিনির (ভেইনালডাম) সাথে তাকে সাইন করার ব্যাপারে কথা বলেছিলাম এবং শেষ পর্যন্ত সে একটি সিদ্ধান্ত নিয়েছে। এটার সাথে বার্সেলোনার অবস্থান সম্পর্কিত। স্প্যানিশ গনমাধ্যমের খবর, ডিপাইয়ের বার্সেলোনায় যোগদানের প্রক্রিয়াটি পিছিয়ে গেছে নেদারল্যান্ডস কোচ ফ্রাঙ্ক দি বোর অনুরোধে। জাতীয় দলের হয়ে পূর্ণ মনোযোগ ধরে রাখতে ডিপাই ও তার সতীর্থদের দলবদলের খবর পিছিয়ে দিতে বলেছেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডাচরা। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ