• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

নেইমারের জন্য অধীর অপেক্ষায় পেলে

রিপোর্টার: / ৩৮০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

ব্রাজিলের জার্সিতে পেলের গোল ৭৭টি। নেইমার ৬৮টি। ব্যবধান মাত্র ৯ গোলের। উত্তরসূরির জন্য তাই অধীর অপেক্ষা পেলের। কখন নেইমার চূড়ায় পৌঁছাবে, তা দেখতে অপেক্ষায় দিন গোনার কথা জানিয়েছেন এই ফুটবল কিংবদন্তি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। নেইমার করেন দ্বিতীয় গোলটি। পেলেকে ছোঁয়ার পথে এগিয়ে যান আরেক ধাপ। এরপরই ইনস্টাগ্রামে নেইমারের ছুটে চলা নিয়ে লেখেন পেলে। ছোট্ট বার্তায় নেইমারকে প্রথম দেখার স্মৃতিও রোমন্থন করেছেন তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবল গ্রেট। “আজ সে আমার জাতীয় দলের হয়ে গড়া গোলের রেকর্ডের পথে আরেক ধাপ এগোল। যখন তাকে প্রথম খেলতে দেখেছিলাম, সেই দেখার একই আনন্দ নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নেইমার সেখানে পৌঁছুবে।” আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ানদের গোলসংখ্যা অবশ্য নিরন্তর বিতর্কের এক বিষয়। অনেক সময় কেবল প্রতিযোগিতামূলক ম্যাচকেই বিবেচনায় নেওয়া হয়, অনেক সময়ই আবার প্রীতি ম্যাচ ও অনানুষ্ঠানিক ম্যাচকেও গোনায় ধরা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) প্রায়ই বিভ্রান্তিকর সব পরিসংখ্যান জানিয়ে আসছে। আনুষ্ঠানিক হিসেবে যেমন সাবেক স্ট্রাইকার রোনালদোর গোলসংখ্যা ব্রাজিলের হয়ে ৬২টি। তবে অনানুষ্ঠনিক ম্যাচের গোল মিলিয়ে ৬৭টি। সেসব বিবেচনায় নিয়েই পেরুর বিপক্ষে ম্যাচের পর সিবিএফ জানায়, রোনালদোর গোল সংখ্যা পেরিয়ে নেইমার এখন ব্রাজিলের হয়ে এককভাবে দুইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ