• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

নওগাঁয় আরও ৫০২ গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

রিপোর্টার: / ৪৩৪ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

এ কে এম কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি: সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে নওগাঁয় আরো ৫০২টি গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নওগাঁয় ১১টি উপজেলায় এসব গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেল।

রোববার (২০ জুন) বেলা ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতেও এসব ঘরের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার একেএম চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ জানান-প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ২ শতাংশ খাস জমি বন্দোবস্তপৃবক, কবুলিয়ত ও নামজারিসহ ১১টি উপজেলার ৫০২টি উপকারভোগীদের হাতে এসব ঘর হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন-প্রতিটি ঘরে দুইটি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা।

এর মধ্যে সদর উপজেলায় ১০টি, বদলগাছী ৯টি, মহাদেবপুর ৭৬টি, আত্রাই ১০টি, রানীনগর ৩৩টি, মান্দা ২১টি, পত্নীতলা ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশা ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি, সাপাহারে ৬০টি গৃহহীন ও ভৃমিহীন পরিবার এসব ঘর পাবেন।

উল্লেখ্য এর আগে ২৩ জানুয়ারি জেলায় ১ হাজার ৫৬টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের মাঝে এসব ঘর করে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ