• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

১৪৯ রানেই শেষ প্রোটিয়ারা

রিপোর্টার: / ৪৩০ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

দ্বিতীয় দিন সকালে ২৯৮ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্রুত ৫ উইকেট হারানোয় দ্বিতীয় টেস্টের শুরুতে কাক্সিক্ষত স্কোর সফরকারীরা পায়নি। এর পরেও দ্বিতীয় দিনটা প্রোটিয়ারা নিজেদের করে নিয়েছে বোলারদের আধিপত্যে। সফরকারী বোলারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৯ রানেই! এর ফলে প্রোটিয়ারা লিডও পেয়ে গেছে ১৪৯। সেন্ট লুসিয়া টেস্টে পুরো দিনে উইকেট পড়েছে ১৫টি। অথচ পিচে আহামরি কিছু ছিল না। প্রথম দিনে তাও কিছুটা সুইং মিলেছিল। কিন্তু বোলারদের চেষ্টায় কিছুটা মুভমেন্ট ও স্বাভাবিক বাউন্স ছিল এই যা। এমন কন্ডিশন সত্ত্বেও ক্যারিবীয়রা ধরা খেয়েছে নিজেদের বাজে শট সিলেকশনে। সর্বোচ্চ স্কোরার বলতে জার্মেইন ব্ল্যাকউড (৪৯) ও শাইহোপ (৪৩)। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও বামহাতি স্পিনার কেশভ মহারাজ নিয়েছেন দুটি করে উইকেট। তিনটি নিয়েছেন ভিয়ান মুল্ডার। একটি নিয়েছেন আইনরিখ নর্কিয়া। এর আগে সকালে ৫ উইকেটে ২১৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আরও ভালোর সম্ভাবনা থাকলেও ৫৯ রানে শেষ ৫ উইকেট নিয়ে সকালটা নিজেদের করে নিয়েছিল ক্যারিবীয়রাই। টানা সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ডি কক আউট হয়েছেন ৯৬ রানে! পেসার কেমার রোচ ৪৫ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২৮ রানে তিনটি নেন কাইল মেয়ার্স। দুটি নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ