• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়ায় রাখাইন ছাত্রীদে প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল বিতরণ। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৬৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

জাফর ইকবাল  পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল পেলো রাখাইন ৩০ ছাত্রী। সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ সাইকেল তুলে দেন সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় কলাপাড়ায় রাখাইন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পটুয়াখালী- বরগুনা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি নিউ নিউ খেইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
অনূষ্ঠানে ১০০ জন রাখাইন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০ জন রাখাইন ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল তুলে দেয়া হয়। এ ছাড়া কলাপাড়া রাখাইন জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী হিসেবে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় রাখাইন শিক্ষার্থী ম্যাচোখেন মৌ কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ