• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও ১০ জনের মৃত্যু নতুন আক্রান্ত ১৭০৪ সৌদিতে করোনায়।

রিপোর্টার: / ৫৩৫ পঠিত
আপডেট: রবিবার, ১০ মে, ২০২০

ক্রাইম বাংলা ডেস্ক সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৭০৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৩৬। এদিকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১০ হাজার ১৪৪ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে মক্কা মুকাররমায় সর্বোচ্চ ৪১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাজধানী রিয়াদে ৩১৬ জন, জেদ্দায় ২৬৫ জন, মদিনা মুনাওয়ারায় ১১২ জন, দাম্মামে ১১১ জন, জুবাইলে ৬৭ জন ও আল খোবারে ৫৪ জন।

এদিকে সৌদি আরবে মক্কা ও ২৪ লকডাউন থাকা এলাকাগুলো ছাড়া সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার এবং শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে দেশটিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় জনসাধারণের এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হবে বলে আশঙ্কা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ