• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লিওনেল স্কালোনির দল নিয়ে প্রত্যাশা বাড়ছে জানেত্তির।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৫৭ পঠিত
আপডেট: সোমবার, ২৮ জুন, ২০২১

আর্জেন্টিনা দলে দারুণ ঐক্য দেখছেন হাভিয়ের জানেত্তি। ইন্টার মিলানের এই কিংবদন্তির মতে, ক্রমেই প্রত্যাশা বাড়ছে লিওনেল স্কালোনির এই দলকে নিয়ে। জানেত্তি নিজেও আশাবাদী। সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার দীর্ঘ দিনের শিরোপা খরা কাটানোর। রেডিও লা রেদকে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে কোপা আমেরিকা নিয়ে আশার কথা শোনান আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার। “এবারের কোপা আমেরিকায় আমি মনে করি, আমাদের এটা জেতার ভালো সুযোগ আছে। দলের মধ্যে আমি ঐক্য লক্ষ্য করছি, আর এতে প্রত্যাশা বাড়ছে।” আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। ২৮ বছর কোনো শিরোপা জেতেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে চারবার, একবার বিশ্বকাপ ফাইনালে। কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে। গত আসরে সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। যেখানে রেফারিং নিয়ে হয়েছিল বিতর্ক। তার আগের দুই আসরের ফাইনালে টাইব্রেকার ভাগ্যে স্বপ্ন ভেঙেছিল লিওনেল মেসিদের। কোপা আমেরিকা নিয়ে হতাশা আছে ইন্টার মিলানের বর্তমান সহ-সভাপতি জানেত্তিরও। ২০০৪ আসরে ম্যাচের যোগ করা সময়ে আদ্রিয়ানোর গোলে ২-২ সমতা টেনে ম্যাচ টাইব্রেকারে নিয়েছিল ব্রাজিল; যেখানে হেরে স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার।“সাম্প্রতিক বছরগুলোতে কোনোসময়ই ভাগ্য আমাদের পক্ষে ছিল না। যে কাপটি আমরা হেরেছিলাম, যোগ করা সময়ে আদ্রিয়ানোর গোলে ব্রাজিল সমতা টানল এরপর আমাদের টাইব্রেকারে হারাটা ছিল সবচেয়ে বেদনাদায়ক।” ইন্টারের হয়ে ৮৫৮ ম্যাচ খেলা জানেত্তি মনে করেন, এবারের কোপা আমেরিকা জেতাটা মেসি ও আর্জেন্টাইনদের জন্য হবে দারুণ আনন্দের। “আশা করি, মেসি এবারের কোপা আমেরিকা শিরোপা জিতবে। এটা হবে তার ও সকল আর্জেন্টাইনদের জন্য দারুণ আনন্দের।” চিলির বিপক্ষে ১-১ ড্র করে আসর শুরু করা আর্জেন্টিনা পরের দুই ম্যাচে উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে রয়েছে ‘এ’ গ্রুপের শীর্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ