• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, যুবক গ্রেফতার / দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪০২ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক:কলকতার টিভি অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগে ঐশিক মজুমদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রত্যুষা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রত্যুষা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি কোনো একজনকে ধরা হয়েছে। তারপর লালবাজার থানা থেকে ফোন করে আমাকে জানানো হয়- শুক্রবার আমাকে ব্যাঙ্কশাল আদালতে যেতে হবে। বাকি তথ্য তারপর পাওয়া যাবে।’ হুমকিদাতা গ্রেফতার হওয়ায় আগের থেকে অনেকটা নিশ্চিন্ত প্রত্যুষা। যদিও এখনো তিনি ধোঁয়াশায়। আসলেই সঠিক ব্যক্তিকে ধরা হয়েছে কি-না, তা নিয়েও চিন্তায় রয়েছেন। জানা গেচে, ২০২০ সালের শুরু থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু তার অভিযোগ, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে। এর আগে তিনি ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পরেও নাকি সেই ব্যক্তি তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করছিলেন ইনস্টাগ্রামে। তিনি নিশ্চিত, নির্দিষ্ট একটি ব্যক্তিই তাকে মেসেজ করেছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করা হচ্ছিল, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’ প্রত্যুষা বুঝতে পারেন, বারবার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছেন। চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। তাতেও কোনো সুরাহা না হওয়ায় সংবাদমাধ্যমের সাহায্য নেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ