• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

শীর্ষ সংবাদমাধ্যমের সাইটে পর্নোগ্রাফি/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪০০ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুলাই, ২০২১

অনলাইন ডেস্ক :বন্ধ হয়ে যাওয়া ভিডিও হোস্টিং সাইটের মালিকানা হাতবদলের জেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক ম্যাগাজিন ও হাফিংটন পোস্ট-এর মতো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সাইটগুলো। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই পর্নোগ্রাফি কনটেন্টের লিংক ছড়িয়ে পরে সাইটগুলোর বিজ্ঞাপনী অংশে। প্রযুক্তিবিষয়ক সাইট মাদারবোর্ড জানিয়েছে, সম্প্রতি ‘ভিডমি’র ডোমেইন কিনে নেয় ফাইভ স্টার পর্ন এইচডি নামের একটি ওয়েবসাইট। ‘ভিডমি’ ২০১৪ সালে ইউটিউবের প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করলেও বন্ধ হয়ে যায় ২০১৭ সালে। এরপর সম্প্রতি মালিকানা হাতবদল হয় ‘ভিডমি’র ডোমেইনের। ফলে ভিডমি’র লিংক এমবেডেড ছিলো এমন সাইটগুলোতে হঠাৎ পর্নোগ্রাফি কনটেন্টের ছড়াছড়ি; ভূক্তভোগী তালিকায় বিশ্বের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ছাড়াও আছে বিভিন্ন মূলধারার ওয়েবসাইট, যাদের সঙ্গে পর্ন কনটেন্টের সংশ্লিষ্টতা ছিলো না কখনোই। নিউ ইয়র্ক ম্যাগাজিনের সাইট থেকে।ছবি: নিউ ইয়র্ক ম্যাগাজিনের সাইট থেকে।আরেক প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডো জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মূলধারার ওয়েবসাইটে পাঠকদের স্ক্রিনে আসা শুরু করে ‘বটমস আপ ব্রিয়ানা’, ‘নটি স্পাই গার্লস পার্ট টু’, সহ বিভিন্ন চটকদার নামের পর্নোগ্রাফি ভিডিওর লিংক। তবে ওয়েবসাইটের বিব্রতকর পরিস্থিতি নজরে আসার সঙ্গে সঙ্গে পর্নোগ্রাফিক কনটেন্ট সরাতে তৎপর হয় সংবাদমাধ্যমসহ মূলধারার সাইটগুলো। হঠাৎ করে মূলধারার সাইটে পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন কী ভাবে এলো, বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে গিজমোডো। তবে ধারণা করা হচ্ছে, ডোমেইনের মালিকানা হাতবদলের পর ভিডমি ভিডিও-র জন্য রাখা জায়গাগুলোতে চলে আসে ফাইভ স্টার এইচডি’র হোমেপেইজে থাকা ভিডিও’র লিংক। আবার এই পুরো ঘটনাকে ফাইভ স্টার এইচডি’র বাজারজাতকরণ কৌশল বলেও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ