• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান রাশিয়ায় ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের আল মামুন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

কারিনার সঙ্গে উত্তপ্ত দৃশ্য, কাপুর এবং খানের মধ্যে লড়াই/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৫৩ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক সহশিল্পীদের মধ্যে কিছু নাটকীয় ঘটনা ছাড়া বলিউড যেন অসম্পূর্ণ থাকে। অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ারে নানা ছন্দপতন নতুন কিছু নয়। তবে মাঝে মধ্যেই ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে ঝামেলা হতে দেখা গেছে বলিউডে। ভালোভাবে সেদিকে মনোযোগ আকর্ষণ করলে যেমন দেখা মিলবে শহিদ কাপুর এবং ফারদিন খানের মধ্যেকার সেই টানাপোড়ন। ফিদা নামক সিনেমায় ২০০৪ সালে একসঙ্গে কাজ করেছিলেন শহিদ এবং ফারদিন। সিনেমাটির মাঝপথে এসে দুই নায়কের মধ্যে বেশ বড় রকমের ব্যক্তিগত ঝামেলা শুরু হয়ে যায়। সিনেমাটির সংশ্লিষ্টদের সূত্র মতে, ‘ফিদা’ সিনেমায় ফারদিন এবং কারিনার মধ্যে একটি উত্তপ্ত দৃশ্য ছিল। আর সেই এই কারণেই কাপুর এবং খানের মধ্যে লড়াইয়ের সূত্রপাত। আইবিটি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারদিন জানান, ‘হ্যাঁ, এটা সত্য যে আমি এবং শহিদ কাপুর কখনোই ভালো বন্ধু ছিলাম না। আমাদের কখনো একা একা গল্প করা হয়নি। তবে, আমাদের মাঝে কোনো বড় রকমের সংঘর্ষ নেই। তবে আমি শুনেছি সে নাকি আমার পিছনে নানা কথাবার্তা বলে বেড়ায়। এগুলোকে আমি তার বাচ্চা সুলভ আচরণ হিসেবেই ধরবো। অবশ্যই তার উচিত আমার সম্পর্কে মানুষের কাছে বাজে কথা না বলা।’ ফারদিনের এমন মন্তব্যের জবাবে শহিদ জানিয়েছিলেন, ‘ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। তিনি আমার সম্পর্কে যেসব অভিযোগ করেছেন আমি তার প্রমাণ চাই। অন্যথায় আমার সমস্যাগুলোর জন্য তিনি যেন আমাকে মোবাইলে কল করেন।’ প্রসঙ্গত, বর্তমানে এই তিন তারকার ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় শহিদ কাপুর বিয়ে করেছেন মীরা রাজপুতকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ