• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

রাজশাহী রামেক হাসপাতালের ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৮১ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৬ জন, পাবনার ২ জন, নাটোর ১ জন , নওগাঁ ১ জন ও কুষ্টিয়ার ১ জন করে মারা গেছেন।

এর মধ্যে রাজশাহীর ৪ জন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার ১ জন করে মোট ৭ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১১ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৯ জন। হাসপাতালে এখন মোট করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ