• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

ভোলার লালমোহনে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ১০ হাজার টাকা অর্থদন্ড/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৯ পঠিত
আপডেট: বুধবার, ২৮ জুলাই, ২০২১

লালমোহন প্রতিনিধি।। ২৮ জুলাই মঙ্গলবার লালমোহন পৌর শহরে বিকেলে অভিযান পরিচালনায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ১০ হাজার টাকা অর্থদন্ড করেন লালমোহন উপজেলার নব-যোগদানকৃত নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। এসময় মোট ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মাছ বাজার ও কাচাঁ বাজারে ৪ জনকে ৪ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় একটি চাইনিজ রেষ্টুরেন্টকে ৫ হাজার এবং ২টি ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি হ্যান্ড মাইকে সরকার ঘোষিত আইনকে মেনে কঠোর লকডাউনে সবাইকে ঘরে থাকা এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাছ বাজার, কাঁচা বাজার ও ফল ব্যবসায়ীদেরকে খোলা রাখার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় দুই অসহায় পথচারীর হাতে খাবার তুলে দেন।
লালমোহন হাসপাতাল সূত্রে জানা গেছে ২৮ জুলাই গত ২৪ ঘন্টার রিপোর্টে লালমোহনে ৩৭ জন করোনার নমূনা দিয়ে ২৩ জনের পজেটিভ পাওয়া গেছে। দিন দিন বেড়েই চলছে লালমোহনে আক্রান্তের সংখ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ