Array জাতি গঠনে শিক্ষা-ক্রীড়া-সাংস্কৃতিক চর্চা অপরিহার্য লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। জাতি গঠনে শিক্ষা-ক্রীড়া-সাংস্কৃতিক চর্চা অপরিহার্য লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

জাতি গঠনে শিক্ষা-ক্রীড়া-সাংস্কৃতিক চর্চা অপরিহার্য লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৪৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

মোঃ নজরুল ইসলাম।। আজ ৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় টেলিকনফারেন্স বক্তব্যকালে তিনি বলেছেন, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল সামাজিক কর্মে তরুণদের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম। মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ-সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকাল মৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্র তো বটেই, রাজনীতিতে ও এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়। একজন সৃজনশীল উদ্যমী প্রাণবন্ত তরুণ, যিনি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন। তিনি সংগীত, নাটক, ক্রীড়া ও সামাজিক কর্মে তরুণদের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাকে নতুন করে এখনকার যুব সমাজের কাছে তুলে ধরতে হবে। শেখ কামালকে অনুসরণ করে যেন আলোর পথের দেখা পায় আজকের তরুণ প্রজন্ম।

এই সময় তিনি আরো বলেন, শেখ কামাল ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। ব্যবসা-বাণিজ্য বা অর্থ-সম্পদের প্রতি তার আগ্রহ ছিল না। মাত্র ২৬ বছরের জীবনে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ও সংগঠক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমন, আওয়ামীলীগ যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান, শেখ কামালসহ তার পরিবারের শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন হলরুমে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওনের পক্ষে লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ