• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে আহত করার অভিযোগ ১জনকে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪২৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

লালমোহন প্রতিনিধি।।লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ১জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের তরাবগঞ্জ ৩নং ওয়ার্ডের ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ির বেলায়েত বিশ্বাসের সাথে একই বাড়ির জাকির বিশ্বাস গংরা দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা করে আসছে। যখন তখন বেলায়েত বিশ্বাস ও তার পরিবার পরিজনের উপর হামলা করে, মারপিট করে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। ঘটনার দিন বিকাল সাড়ে ৫টার দিকে বেলায়েত বিশ্বাস বিশ্বাস বাড়ির মোড়ে চা খাইতে গেলে, সেখানে জাকির, শহিদ, জাহাঙ্গীর, মনজু, নাগর, কাউসার ও রফিজল বিশ্বাসসহ আরো কয়েকজন মিলে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। বেলায়েত বিশ্বাসের পুরুষ শূন্য বাড়িতে হামলা করে ভাংচুর করে। আহত বেলায়েত বিশ্বাসকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও জাকির বিশ্বাসরা কয়েকবার বেলায়েত বিশ্বাসের পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করেছে। বেলায়েত বিশ্বাসের ভাইকে বেদম পিটিয়ে আহত করেছে। জাকির বিশ্বাসদের অত্যাচার নির্যাতনে পরিবারটি অতিষ্ঠ হয়ে ওঠেছে। তারা খুব অসহায় দিনযাপন করছে। জাকির বিশ্বাসদের প্রভাব প্রতিপত্তির কাছে লোকজন জিম্মি হয়ে পড়েছে। তাদের ভয়তে কেউ মুখ খোলে না। কেউ তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করলে তাকে অনেক খেসারত দিতে হয়। এদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। এদের হিংস্র থাবা থেকে রেহাই পায় না এলাকার লোকজন। ভুক্তভোগী ও নির্যাতিত লোকজন ন্যায় বিচার দাবি করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ