Array ফেইসবুক এক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে/দৈনিক ক্রাইম বাংলা ফেইসবুক এক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে/দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

ফেইসবুক এক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৪৭ পঠিত
আপডেট: শনিবার, ৭ আগস্ট, ২০২১

অনলাইন ডেক্স দেশের সাংবাদিকদের অনলাইন নিরাপত্তা, ফেইসবুকে স্টোরিটেলিং এবং সংবাদ সংগ্রহের বিষয়ে ধারণা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘ফেইসবুক ফান্ডামেন্টালস ফর নিউজ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি।
এ বছরের মধ্যে এক হাজার সংবাদকর্মীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে ফেইসবুক ও ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সিসিএবি)’।
এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশীদার হিসেবে আছে কলোম্বোভিত্তিক ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (সিআইআর)। পাঁচ আগস্ট, বৃহস্পতিবার জুম ভিডিও কলের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। মূল প্রশিক্ষণও হবে অনলাইনে, ‘বিগস্প্রিং’ অ্যাপের মাধ্যমে।
এ আয়োজনে বাংলাদেশি অংশীদার প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল ভিত্তিক এ প্রশিক্ষণটি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় গ্রহনের সুযোগ থাকবে। “অনলাইন নিরাপত্তা, ফেইসবুকে স্টোরিটেলিং এবং সংবাদ সংগ্রহের বিষয়ে ধারণা দেওয়াই এর লক্ষ্য। ওয়েব ও মোবাইল দুই মাধ্যমেই অংশ নিতে পারবেন প্রশিক্ষণার্থীরা”।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স ইউনিট (ইউএসএআইডি বাংলাদেশ)-এর পরিচালক র‌্যান্ডাল ওলসন, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইউনিভার্সিটি অফ লিবারেল আটর্স এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক জুড জেনিলো, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং ফেইসবুক এশিয়া প্যাসিফিক-এর নিউজ পার্টনারশিপ পরিচালক অঞ্জলি কাপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ