• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

লালমোহনে প্রধানমন্ত্রীর প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করেন পল্লী উদ্যোক্তাদের মধ্যে/ দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে আজ ২৪ আগস্ট ২০২১ ইং সকাল ১১ টায় বিআরডিবি লালমোহন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা এসএমই ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি ভোলা জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামন সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে এই এসএমই ঋণ অনুমোদন করেছেন। পল্লী উদ্যোক্তাদের মধ্যে এই ঋণের সেবামূল্য ফ্ল্যাট রেট পদ্ধতিতে বার্ষিক ৪% হারে প্রযোজ্য হবে। এই ঋণ অবশ্যই ফেরত যোগ্য। যে যে খাতের জন্য এই ঋণ নিচ্ছেন তাকে সেই খাতে টাকা বিনিয়োগ করতে হবে।
বিআরডিবি লালমোহন অফিসের মাধ্যমে ২১ জন পল্লী উদ্যোক্তার মধ্যে মোট ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে। তার মধ্যে আজ (২৪ আগস্ট) ১০ জনের মধ্যে ২৫ লক্ষ ৫০ টাকা বিতরন করা হয়েছে। আগামীকাল বাকী টাকা বিতরন করা হবে বলে জানা যায়। ঋণ বিতরণে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সগির আহমেদ সহ বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ঋণ গ্রহীতাগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ