• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বরগুনায় ১৫ দিন ধরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ।

রিপোর্টার: / ৫৩৭ পঠিত
আপডেট: সোমবার, ১১ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি : বরগুনা খাজুরা নামক এলাকায় খাল থেকে জামাল (২৮) নামের এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরে রবিবার রাতে বরগুনা থানা পুলিশ।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মদ বলেন, রোজার আগের দিন থেকে জামাল নিঁখোজ ছিল। এ ব্যাপারে তার ভাই কামাল বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। ওসি বলেন, এক ব্যক্তি খালের মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিখোঁজ জামালের স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে উদ্ধার জামালের মরদেহ সনাক্ত করে।
জামালের ভাই কামাল জানান, জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। রোজার একদিন আগে রুবেল নামের একজন জামালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তিনি বাসায় ফেরেননি। দু’দিনেও খোঁজ না পাওয়ায় বরগুনা থানায় ডায়েরি করেন তারা। ব্যক্তিগত বিরোধে রুবেল ও তার সহযোগীরা তার ভাই জামালকে হত্যা করেছে বলে কামালের দাবি।
বরগুনা সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, জামালের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ