• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

শহীদ আলাউদ্দিনের নামে পায়রা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন সমাবেশ আয়োজন করা হয়েছে/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৩৮২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

 মোঃজাফোর ইকবালঃবরিশাল-পটুয়াখালীর সংযোগস্থল লেবুখালীর পায়রা নদীর উপরে নবনির্মিত পায়রা সেতুর নাম ৬৯-এর গণঅভ্যুত্থানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিনের নামে নামকরণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুরে, মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় তাঁর নিজ এলাকায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুরে শেখ জামাল সেতু সংলগ্ন বরিশাল, কুয়াকাটা মহাসড়কে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ এর সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম খান (বাবুল), মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা ইসলাম সীমা, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন (দিলীপ), ন্যাপ আমতলী উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান, কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ’র সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমান প্রমুখ।

প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধনে শহীদ আলাউদ্দিনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, ‘বরিশালে ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ছিলেন বরিশাল একে স্কুলের দশম শ্রেণির ছাত্র কলাপাড়ার  উপজেলার  কৃতি সন্তান আলাউদ্দিন। ৬৯ সালের ২৮ জানুয়ারি বরিশাল শহরে ১৪৪ ধারা ভেঙে মিছিলে বের হয়ে গুলবাগ হোটেলের মোড়ে ইপিআরের গুলিতে মারা যান তিনি। দক্ষিণাঞ্চলের এই বীরসন্তান আলাউদ্দিনের স্মৃতিতে বরিশালে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।

তাঁরা শহীদ আলাউদ্দিনের নামে নবনির্মিত পায়রা সেতুর নামকরণের দাবি তুলে বলেন, ‘বর্তমানে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল লেবুখালীতে পায়রা সেতু নির্মিত হয়েছে; যার উদ্বোধন এ মাসে হবে বলে শোনা যাচ্ছে। এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে।

শহীদ আলাউদ্দিনের নামে নবনির্মিত এ সেতুটির নামকরণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবং এই কিশোর শহীদের স্মৃতিবিজড়িত ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত করার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারকলিপি পাঠ করে, শুনান কলাপাড়া শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ’র দপ্তর সম্পাদক মোঃ আতাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ