• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লালমোহনে হৃদয় ছোঁয়া আড্ডার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ‘বেতুয়া সাহিত্য কুটির’/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।। লালমোহনে হৃদয় ছোঁয়া আড্ডার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ‘বেতুয়া সাহিত্য কুটির’ সংগঠন। ৫ নভেম্বর বিকেলে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লালমোহন প্রেসক্লাবে প্রাণবন্ত সাহিত্য আড্ডায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন। সকলের সিদ্ধান্তমতে আহবায়ক কমিটি গঠন করা হয়। জসিম জনিকে আহবায়ক, কবি নুরুল আমিন ও সাব্বির আলমকে যুগ্ম আহবায়ক করা হয়। এরশাদ সোহেল, মাহমুদ হাসান লিটন, জুবায়ের বিন ইয়াছিন, মোঃ জাবের আল আব্দুল্লাহকে সদস্য করা। বাশার ইবনে মমিন, নীহার মোশাররফ, নজরুল ইসলাম জামাল, আব্দুস সাত্তার, জাকিয়া ইসলামকে উপদেষ্টা করা হয়।
সাহিত্য আড্ডায় জাকিয়া সুলতানা- মধ্যরাতের বিলাপ, বাশার ইবনে মমিন- আমাদের মামি মা, নীহার মোশাররফ- কবি, নজরুল ইসলাম জামাল- খুঁজিয়া লও গো সখী, জাবের আব্দুল্লাহ- বৃদ্ধাশ্রম থেকে চিঠি, এরশাদ সোহেল- তুমি নন্দিত নারী, জুবায়ের বিন ইয়াছিন- ইচ্ছে যখন যেমন, নৈঃশব্দ্যের স্তব্ধতা- নুরুল আমিন স্বরচিত কবিতা পাঠ করে আসর জমিয়ে তোলেন। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতা আবৃত্তি করেন কবি নুরুল আমিন।
নতুন লেখক সৃষ্টি, লেখা প্রকাশের সুযোগ সৃষ্টি, মিনি পাঠাগার ও সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। লেখিকা জাকিয়া সুলতানা ও কবি জুবায়ের বিন ইয়াছিন নিজের লেখা বই অনুষ্ঠানে উপহার দেন। সবশেষে কবি জুবায়ের ইসলামি সঙ্গীত ও কবি নুরুল আমিন ভাটিয়ালি গান পরিবেশ করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি এরশাদ সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ