• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

বাংলাদেশ সরকার প্রকৃত কৃষি বান্ধব সরকার লালমোহনে এমপি শাওন /দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩০৯ পঠিত
আপডেট: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

মোঃ নজরুল ইসলাম।। ভোলার লালমোহনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খরিপ-২/২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এই সময় ৩৮৯০ জন কৃষকের হাতে রাসায়নিক সার ও বীজ তুলে দেয়া হয়। উপজেলার প্রায় ৫২০ হেক্টর জমিতে আবাদের লক্ষে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, মূগ, খেসারীর বীজ বিতরণ করা হয়।

পরে ১০ জন কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ