• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

মির্জাগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর মির্জাগঞ্জে কপালভেড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ আল- আমিনের ১৪ শতাংশ জমি জোরপূর্বক ঘর তুলে দখল কারার অভিযোগ পাওয়া গেছে।আল আমিন মির্জাগ প্রবাসী এসোসিয়েশনের সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় ওই এলাকার আঃ রহিম মুসল্লীর ছেলে মতিউর রহমান (৪৮), ও রুহুল আমিন (৪৫)সহ ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৫ নভেম্বর রাতে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন আল- আমিনের স্ত্রী উম্মে হাবিবা খানম।

অভিযোগে জানান, মতিউরেরা এলাকায় ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। দীর্ঘদিন যাবৎ আল- আমিনের পৈত্রিক ও ভোগদখলীয় জে এল নং-৩৮ , খতিয়ান নং-৫০, দাগ নং- ৩৭ এর ১৪ শতাংশ সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল।

ওই বিরোধী জমিতে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে জমির মাটি কেটে জমির আকৃিত নষ্ট করে জোরপূর্বক ঘর তুলে জমি দখলে নেয়। এতে আল – আমিনের মা, ও স্ত্রী তাদের বাধা দিলে অস্ত্রের মুখে ভিম্মি করে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত মতিউরের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ