• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

মাদারীপুরের কালকিনিতে সাংবাদিক সৈয়দ শামীম এর জন্মদিন পালন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

মোঃ রাজু আহ‌ম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃমাদারীপুরের বিভিন্ন টিভি ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি উপজেলার বৃহত্তম সাংবাদিক সংগঠন কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও দৈনিক আলোকিত সময় পত্রিকার সাংবাদিক সৈয়দ শামীম এর ৫১তম জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর ) বিকালে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করেন সংগঠনটির সাংবাদিকরা।
এসময় সাংবাদিক সৈয়দ শামীমের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সৈয়দ শামীম ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলার সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। সৈয়দ শামীম নিষ্ঠার সাথে সাংবাদিকতা করার পাশাপাশি কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা লগ্ন হতে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম মিলন,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফকির লিটন,সিনিয়র সহ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, সহ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক রকিবুজ্জামান,কার্যকরী সদস্য ইব্রাহীম সবুজ ও তরিকুল ইসলাম সুজন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ