• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লালমোহনে সাংবাদিকদের সাথে এমপি শাওন‘র শুভেচ্ছা বিনিময়/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৩১ পঠিত
আপডেট: শনিবার, ১ জানুয়ারী, ২০২২

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে সাংবাদিকদের সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। তাদের মাধ্যমে দেশের উন্নয়নসহ সকল প্রকারের খবর মানুষ জানতে পারে। তাই সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড গুরুত্ব সহকারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং এরই মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আলোচনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি এসবি মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বী, সদস্য মিজানুর রহমান লিপু ও জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
শুভেচ্ছা বিনিময়ে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ