• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত-এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৭ পঠিত
আপডেট: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

লালমোহন প্রতিনিধি ।। ভোলার লালমোহনে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে আত্নহারা শিক্ষার্থীরা। রবিবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বছরের প্রথম দিনে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষার্থীদের মধ্যে সারাদেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া ছিল বর্তমান সরকারের চ্যালেঞ্জ। জননেত্রী শেখ হাসিনার সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২২ সালের নতুন বই বিতরণ করেন এমপি শাওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ