• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ভোলার লালমোহনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত /দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

লালমোহন প্রতিনিধি।। দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ৭৪ তম জন্মদিন উপলক্ষে গোটা দেশের সাথে ভোলার লালমোহনে জাতীয় ও দলীয় পকাতা উত্তোলন, আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪ঠা জানুয়ারী মঙ্গলবার সকালে লালমোহন ছাত্রলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতি মর্তুজা সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ । ৫২ ভাষা আন্দোলন, ৫৪ সালের প্রদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ । ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের অনন্য অবদান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি আজকের দিনে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
এমপি শাওন আরও বলেন, শিক্ষা শান্তি প্রগতি এই মূলণীতিতে ছাত্রলীগকে চলতে হবে। ছাত্রলীগের নেতা কর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে হবে।
আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, দিদারুল ইসলাম অরুন, আক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাসান হাওলাদার, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক জসিম ফরাজী, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক রাসেল হাওলাদার, সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রলীগের আহবায়ক নাহিদুল ইসলাম পাপ্পুসহ লালমোহন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ