• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৩ পঠিত
আপডেট: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী পরাজিত ও বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বৃদ্ধা নারীসহ অন্তত ১০জন আহত হয়েছে। এতে বাড়ী ভাংচুর করা হয় ও মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পন্ড হয়। বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) রাতে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের আড়ুয়াকংশুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে করপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী ইয়াছির আরাফত নির্বাচনে জয়ী হয়ে প্রীতিভোজের আয়োজন করেন। ওই প্রার্থীর লোকজন বিকেলে ওই অনুষ্ঠানের জন্য বাজার করতে যাওয়ার পথে পরাজিত মেম্বার প্রার্থী মো: মেজবাহ সরদারের লোকজন তাদের মারপিট করে। এ ঘটনার জের ধরে পরাজিত ও বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হন ও ৪টি বাড়ি ভাংচুর করা হয়। মারাত্মক আহত দুই জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিজয়ী মেম্বার প্রার্থীর আত্মীয় নুর ইসলাম মোল্লার বাড়ীতে শুক্রবার তার মৃত স্ত্রী রাজিয়া বেগমের উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। এ হামলায় অনুষ্ঠানের জন্য আনা চেয়ার, টেবিল, প্লেটসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করা হয়। এতে ওই অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মৃত রাজিয়া বেগমের দেবর মো: হুসাইন মোল্লা জানিয়েছেন, গত ১ জানুয়ারী আমার বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম ক্যান্সারে মারা যান। শুক্রবার বাদ জুম্মা তার মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। আমাদের বাড়ীতে হামলা করে ভাংচুর করায় দোয়ার অনুষ্ঠানটি পন্ড হয়ে গেছে।

পরাজিত মেম্বার প্রার্থীর আত্মীয় সাবেক মেম্বার দেলোয়ার সরদার বলেছেন, বিজয়ী মেম্বার প্রার্থীর লোকজন আমাদের লোকজনের বাড়ীতে হামলা করেছে। আমাদের প্রার্থীর সমর্থকের দোকানে হামলা ও লুটপাট করেছে। তাকে মারপিট করেছে।

বিজয়ী মেম্বার প্রার্থী ইয়াছির আরাফত বলেন, পরাজিত মেম্বার প্রার্থী মো: মেজবাহ সরদারের লোকজন আমার লোকজনের তিনটি বাড়ী ঘরে হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন লোক আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ