• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

চরভদ্রাসনে মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৩ পঠিত
আপডেট: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে শনিবার বিকেলে মুক্তিযোদ্ধাদের মাঝে সরকারিভাবে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। প্রধান মন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
এ কম্বল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও স্থানীয় আ.লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিট, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান মাষ্টার ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমূখ।
জানা যায়, ওই দিন প্রতিজন বীর মুক্তিযোদ্ধাকে ১টি করে উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধার মাঝে মোট ১০০পিছ শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, “ বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাই যেসব মুক্তিযোদ্ধারা ইন্তেকাল করেছেন পরবর্তিতে তাদের বাড়ী গিয়ে শীতবস্ত্র কম্বল পৌছে দেয়া হবে”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ