• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিরোধীদলকে ধ্বংসের জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার হচ্ছে : ফখরুল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯১ পঠিত
আপডেট: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। বিরোধীদলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ও মতের মানুষরা বসবাস করছে বন্দিশিবিরে অবস্থান করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, শাসকগোষ্ঠীর হিংস্র দানবেরা রক্তের নেশায় সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। আওয়ামী লীগ সহিংস সন্ত্রাসে উৎসাহী একটি দল। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, সরকারের ক্ষমতা টলোমলো বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে তাতে কোনো কাজ হবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ