• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হোসেনপুরে আনন্দ র‌্যালি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকালে আনন্দ র‌্যালির আয়োজন করে হোসেনপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ।
র‌্যালিতে হোসেনপুর পৌরসভার মেয়র মো. আবদুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিজ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জিনারী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিত, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা শ্রমিক লীগের  সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, পৌর কাউন্সিলর মো. কাজল মিয়া, আবুল হোসেন ফারুকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালিটি হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ